ads

বুধবার , ২৯ মে ২০১৯ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তরুণ সাংবাদিক ফাগুন হত্যার প্রতিবাদে নালিতাবাড়ীতে মানববন্ধন

শ্যামলবাংলা ডেস্ক
মে ২৯, ২০১৯ ৪:২০ অপরাহ্ণ

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ অনলাইন নিউজপোর্টাল প্রিয় ডটকমের সাব-এডিটর ও শেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক কাকন রেজার জ্যেষ্ঠ পুত্র তরুণ সাংবাদিক ইহসান ইবনে রেজা ফাগুন হত্যাকারীদের শনাক্ত করে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শেরপুরের নালিতাবাড়ীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ২৯ মে বুধবার দুপুরে প্রেসক্লাব নালিতাবাড়ী’র আয়োজনে উপজেলা পরিষদ গেইটের সামনে প্রধান সড়কে ওই মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব এমএ হাকাম হীরার সভাপতিত্বে আয়োজিত এই মানববন্ধনে বক্তব্য রাখেন- শেরপুর প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, নালিতাবাড়ী প্রেসক্লাব সভাপতি সামেদুল ইসলাম তালুকদার, শিক্ষক যোগেন রায়, প্রেসক্লাব নালিতাবাড়ীর সহ-সভাপতি লাল মোহাম্মদ শাহজাহান, সাধারণ সম্পাদক বিপ্লব দে কেটু, টিআইবি’র এরিয়া ম্যানেজার আতিকুর রহমান সুমন, বাংলার কাগজ প্রকাশক ও সম্পাদক মনিরুল ইসলাম মনির, বর্তমান প্রতিনিধি মঞ্জুরুল আহসান, প্রথম আলো প্রতিনিধি আব্দুল মান্নান সোহেল, বাংলা নিউজ প্রতিনিধি জাহাঙ্গীর আলম তালুকদার, নয়াদিগন্ত প্রতিনিধি আব্দুল মোমেন প্রমুখ।
উল্লেখ্য, শেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, সিনিয়র সাংবাদিক কাকন রেজার জ্যেষ্ঠ পুত্র ইহসান ইবনে রেজা ফাগুন গত ২১ মে মঙ্গলবার রাতে ঢাকা থেকে ট্রেনে করে ল্যাপটপসহ জামালপুরে ফিরছিলেন। পরে ওই দিন রাতেই জামালপুরের নান্দিনার রানাগাছা নামক এলাকায় রেললাইনের পাশে তার লাশ পাওয়া যায়।

Need Ads
error: কপি হবে না!