ads

রবিবার , ২৬ মে ২০১৯ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মোদির জয়ে যা বললেন শাহরুখ

শ্যামলবাংলা ডেস্ক
মে ২৬, ২০১৯ ১২:৪৯ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : দ্বিতীয়বারের জন্য ভারতে প্রধানমন্ত্রীর আসনে বসতে চলেছেন নরেন্দ্র মোদি। সে লক্ষ্যে দ্বিতীয় দফা সরকার গঠনের প্রস্তুতি নিতে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এবারের লোকসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফলে বিজেপি ৩০৩টি আসন পেয়েছে। যা এককভাবে সরকার গঠন করার মতো আসন (২৭২) থেকে অনেক বেশি। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট পেয়েছে ৩৫১টি আসন।
অপরদিকে কংগ্রেস এককভাবে পেয়েছে মাত্র ৫২টি আসন। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট পেয়েছে মাত্র ৯২টি আসন। মোদির এমন জয়ে তাকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের অনেক তারকা। সালমন খান, অজয় দেবগণ, স্বরা ভাস্কর, কঙ্গনা রানাওয়াত থেকে শুরু করে অনেকেই নয়া প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন।
এবার সেই তালিকায় যুক্ত হলেন বলিউড বাদশা শাহরুখ খান। যদিও এক্ষেত্রে একটু দেরিই করে ফেললেন তিনি। আজ টুইটারে নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানান শাহরুখ।
তিনি লিখেছেন, ‘আমি ভারতীয় হিসাবে গর্বিত। আমরা আমাদের পছন্দের দলকে বেছে নিয়েছি। গণতন্ত্রের জয় হল। আমাদের এই সরকারের পাশে থাকতে হবে। পূরণ করতে হবে দেশের স্বপ্ন। ভারতে গণতন্ত্রের জয় হোক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই জয়ে আমার তরফ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা। ’
প্রসঙ্গত নির্বাচনের আগে বলিউডের বেশিরভাগ তারকার কাছে মোদি আবেদেন জানিয়েছিলেন, তাদের ভক্তদের বলতে তারা যেন বিজেপিতে ভোট দেয়। শাহরুখকেও একই অনুরোধ করেছিলেন মোদি। সেই কারণে নির্বাচন চলাকালীন সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে মোদির জন্য ভোট চাইতে অনেক বলি তারকাকে দেখা গিয়েছিল।
আর এক্ষেত্রে শাহরুখ একটু এগিয়েই ছিলেন। নিজের গলায় মোদির জন্য র‌্যাপ গান গেয়ে দেশবাসীর কাছে ভোট চেয়েছিলেন এই তারকা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!