ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় আব্দুল হালিম (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৮ মে শনিবার সকালে উপজেলা গান্দিগাঁও গ্রাম ওই লাশ উদ্ধার করা হয়। আব্দুল হালিম স্থানীয় তছর আলীর ছেলে। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, আব্দুল হালিম শুক্রবার রাতে সেহরি খাবার পর প্রতিদিনের ন্যায় ঘরে ঘুমাতে যায়। শনিবার সকালে বাড়ির লোকজন দেখতে পায় ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় গামছা পেচানো ঝুলন্ত লাশ। পরে খবর পেয়ে থানা পুলিশ হালিমের লাশ উদ্ধার করে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা মনে হওয়ায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।




