ads

রবিবার , ১৪ মে ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাজেট অধিবেশন শুরু ৩১ মে

খবর টি পড়েছেন : ২৪৫
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

আগামী ৩১ মে জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হবে। ওইদিন বিকেল ৫টায় সংসদের অধিবেশন শুরু হবে। এ অধিবেশনেই আগামী ২০২৩-২৪ অর্থবছরের বাজেট পেশ ও পাস হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার সাংবিধানিক ক্ষমতা বলে রবিবার এ অধিবেশন আহ্বান করেছেন।

Shamol Bangla Ads

একাদশ জাতীয় সংসদের ২৩তম এ অধিবেশনে ১ জুন আসন্ন ২০২৩-২৪ অর্থবছরের বাজেট পেশ হতে পারে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।

সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, জুন মাসের শেষ দিকে কোরবানির ঈদ থাকায় এ বছর অন্যান্য বছরের ‍তুলনায় কিছুটা আগেভাগে বাজেট পাস হবে। এ কারণে এ বছরের বাজেটও কিছুটা আগেভাগে পেশ করা হচ্ছে বলে জানান তারা।

Shamol Bangla Ads

আগামী ২৫ জুন ২০২৩-২৪ অর্থবছরের বাজেট পাস হতে পারে বলে সংসদ সচিবালয়ের একটি সূত্র জানিয়েছে। সংসদ অধিবেশন শুরুর দিন বিকেল ৪টায় অনুষ্ঠেয় সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দল থেকে আজীবন বহিষ্কার হচ্ছেন জাহাঙ্গীর আলম পরবর্তী সংবাদ সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বরে নেমেছে সতর্ক সংকেত

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads