ads

বৃহস্পতিবার , ১৬ মে ২০১৯ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও হাজেরা বিবির ভাগ্যে জুটেনি বয়স্ক ভাতা

শ্যামলবাংলা ডেস্ক
মে ১৬, ২০১৯ ৩:২৫ অপরাহ্ণ

খোরশেদ আলম, ঝিনাইগাতী (শেরপুর) : ১২০ বছর বয়সেও হাজেরা বিবির ভাগ্যে জুটেনি বয়স্ক ভাতা। হাজেরা বিবি শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের ডেফলাই বেদে পল্লীর মৃত লেচু মিয়ার স্ত্রী। তার ১ ছেলে থাকলেও নিজের সংসার চালাতে হিমশিম খাচ্ছে। ফলে মায়ের খোঁজ খবর নেয় না। নেই কোনো ঘর-বাড়ি। বয়সের ভারে নুইয়ে পড়েছে হাজেরা বিবি। কথা বলতে শরীর কাঁপে। ঠিকমত কথাও বলতে পারে না। এরপরও ভিক্ষাবৃত্তি করে চলে তার পেট।
বয়সের কথা জানতে চাওয়া হলে ঠিক মত বলতে পারেন না তিনি। আকার ইঙ্গিতে বলেন তিনি ব্রিটিশ শাসনামলের কথা। ভোটারও হননি তিনি। হাজেরা বিবি বলেন, একটি বয়স্ক ভাতার কার্ড ও সরকারি একটি ঘর পেতে চেয়ারম্যান, মেম্বার ও প্রশাসনের কাছে বহুবার গিয়েছি। কিন্তু কোনো কাজ হয়নি। হাজেরা বিবি বলেন, টাকা ছাড়া কোনো কার্ড দেয় না চেয়ারম্যানরা। এ ব্যাপারে নলকুড়া ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী ফর্সার সাথে কথা হলে তিনি বলেন, বিষয়টি আমার জানা ছিল না। পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!