ads

শনিবার , ১১ মে ২০১৯ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাউবির এইচএসসি পরীক্ষায় নকলায় ১০ জন বহিস্কার, ৬৮ মোবাইল জব্দ

শ্যামলবাংলা ডেস্ক
মে ১১, ২০১৯ ১০:১৫ পূর্বাহ্ণ

নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ বাংলাদেশ উন্মুক্ত বিশ^বিদ্যালয়ের চলমান এইচএসসি পরীক্ষায় শেরপুরের নকলা স্টাডি সেন্টার হাজী জালমামুদ কলেজ কেন্দ্রে অসদুপায় অবলম্বনের দায়ে ১০ জন পরীক্ষার্থীকে বহিস্কার ও ৬৮টি স্মার্ট ফোন জব্দ করা হয়েছে। ১০ মে শুক্রবার পরীক্ষা চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান কেন্দ্র পরিদর্শনকালে ওই বহিস্কার ও স্মার্টফোন জব্দ করেন।
জানা যায়, শুক্রবার সকালে বাংলাদেশ উন্মুক্ত বিশ^বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক ১ম বর্ষের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা চলাকালে নকলা হাজী জালমামুদ কলেজ কেন্দ্রটি পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান পরীক্ষার কক্ষে মোবাইল ফোনের অবাধ ব্যবহার ও ব্যাপক নকলের ছড়াছড়ি দেখতে পেয়ে ১০জন পরীক্ষার্থীকে নকলসহ হাতে-নাতে ধরে তাদের বহিস্কারের নির্দেশ দেন এবং ৬৮টি মোবাইল ফোন জব্দ করে কেন্দ্র সমন্বকারী মইনুল হাসানের কাছে জমা রাখেন। এদিন ওই কেন্দ্রে ২২৩জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এছাড়া ৩৫জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
নকলা স্টাডি সেন্টারের সমন্বয়কারী ও জালমামুদ কলেজের শিক্ষক মইনুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Need Ads
error: কপি হবে না!