ads

সোমবার , ৬ মে ২০১৯ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাশিয়ায় যাত্রীবাহী বিমানে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৪১ (ভিডিও)

শ্যামলবাংলা ডেস্ক
মে ৬, ২০১৯ ১২:২৫ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : রাশিয়ায় সুখোই সুপারজেট-১০০ নামে একটি যাত্রীবাহী বিমানে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন ৪১ জন। এসময় আহত হয়েছে আরও ৫ জন। রবিবার দেশটির শেরেমেতেভো বিমানবন্দরে যাত্রীবাহী বিমানটিতে আগুন লাগার পর জরুরি অবতরণের সময় এ প্রাণহানির ঘটনা ঘটে।
জানা যায়, সুখোই সুপারজেট-১০০ বিমানটি স্থানীয় সময় বিকাল সাড়ে পাঁচটায় যাত্রা শুরু করে। বিমানটিতে ৭৮ জন যাত্রী ছিল। রাজধানী মস্কো থেকে রাশিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় শহর মুরমানস্কে যাত্রার কথা ছিল বিমানটির। তবে কী কারণে অগ্নিকাণ্ড ও জরুরি অবতরণের ঘটনা ঘটেছে তা এখনও পরিষ্কার নয়।
রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, মস্কোর শেরেমিয়েতোবো বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিপদে পড়ার সংকেত পাঠায় বিমানটির কর্মীরা। খবরে বলা হয়েছে, প্রথমবার জরুরি অবতরণ করতে গিয়েও ব্যর্থ হয় বিমানটি।

Shamol Bangla Ads

Need Ads
error: কপি হবে না!