ads

মঙ্গলবার , ১৫ ফেব্রুয়ারি ২০২২ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশকে আমরা উন্নত, সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলব: প্রধানমন্ত্রী

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১৫, ২০২২ ২:২২ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ‘উন্নত, সমৃদ্ধ সোনার বাংলাদেশ’ আমরা গড়ে তুলবো। আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। সেই মর্যাদা ধরে রেখে বাংলাদেশকে আমরা উন্নত, সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলবো। সেই লক্ষ্য নিয়ে আমরা প্রেক্ষিত পরিকল্পনা ২০৪১ প্রণয়ন করেছি।’ ১৫ ফেব্রুয়ারি মঙ্গলবার ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বাংলাদেশ কোস্ট গার্ডের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওইসব কথা বলেন।

Shamol Bangla Ads

প্রধানমন্ত্রী আরও বলেন, ‌‘প্রাকৃতিক দুর্যোগ বা জলবায়ুর অভিঘাত থেকে বাংলাদেশকে রক্ষা করে, এ বদ্বীপটাতে ভবিষ্যৎ প্রজন্ম যেন যুগ যুগ ধরে সুন্দরভাবে বাঁচতে পারে এবং তাদের জীবনমান উন্নত হতে পারে; সে লক্ষ্য নিয়ে আমরা ডেল্টা প্ল্যান ২০৪১ প্রণয়ন করে সেটা আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। শুধু আজকের জন্য আমরা কাজ করছি; সেটা না। ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে সেটা সামনে রেখেই পরিকল্পনা কাঠামো আমরা তৈরি করে যাচ্ছি। যার ভিত্তিতে পরবর্তীতে প্রজন্মের পর প্রজন্ম, তারা এদেশের উন্নয়নের কার্যধারা অব্যাহত রাখতে সক্ষম হবে।’

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!