ads

শুক্রবার , ৩ মে ২০১৯ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে শ্যামল বন্ধু পরিষদের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

শ্যামলবাংলা ডেস্ক
মে ৩, ২০১৯ ১১:৪৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার : আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে শেরপুরে স্বেচ্ছাসেবী সংগঠন শ্যামল বন্ধু পরিষদের উদ্যোগে অসহায় হতদরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে ৩ মে শুক্রবার বিকেলে সদর উপজেলার কানাশাখোলা বাজারে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ইউপি চেয়ারম্যান ফোরামের সভাপতি ও ভাতশালা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম।

Shamol Bangla Ads

স্থানীয় সমাজসেবক আবু তাহেরের সভাপতিত্বে আলোচনা সভায়  বক্তব্য রাখেন মধ্য বয়রা আতিউর রহমান মডেল মাদ্রাসার  অধ্যক্ষ মাওলানা মোঃ সুরুজ্জামান, ইতালীর নাপোলিস্থ বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি জয়নাল আবেদীন হাজারী, প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, ব্যবসায়ী মোঃ আব্দুল হাকিম, সমাজসেবক মোঃ আব্দুর রাজ্জাক সেলিম, প্রভাষক হামিদুর রহমান, এসজিসির সভাপতি আল আমিন রাজু, অনুরন পাবলিক স্কুলের পরিচালক  ছায়েদুল ইসলাম শাওন প্রমুখ। এতে স্বাগত বক্তব্য রাখেন শ্যামল বন্ধু পরিষদের সভাপতি শাকিলুর রহমান শ্যামল। মেহেদী হাসান শামীমের সঞ্চালনায় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা সংস্থার সদস্যদের কার্যক্রমকে স্বাগত জানিয়ে তাদের মহতি কাজে পাশে থাকার আশ্বাস দিয়ে সংগঠনের সফলতা কামনা করেন। পরে প্রায় শতাধিক অসহায় হতদরিদ্রদের মাঝে সাড়ে ১০ কেজি করে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, সেমাই, চিনি, মুড়ি ও ছোলা।
উল্লেখ্য, ২০১৭ সালে প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংগঠন শ্যামল বন্ধু পরিষদ প্রতি বছরই নিজস্ব অর্থায়নে স্থানীয় হতদরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণসহ দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের সহায়তা করে আসছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!