ads

বৃহস্পতিবার , ২ মে ২০১৯ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৩ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৭

শ্যামলবাংলা ডেস্ক
মে ২, ২০১৯ ১২:৪০ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : ৩ জেলায় সড়ক দুর্ঘটনায় বৃহস্পতিবার সকালে ৭ জন নিহত হয়েছেন। রাজশাহী, বাগেরহাট ও লক্ষ্মীপুর জেলায় এসব দুর্ঘটনা ঘটে। ওইসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৮ জন।
রাজশাহী : রাজশাহীর বাঘা উপজেলায় ভটভটির সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে ৩ জন নিহত হয়েছেন। ওই সময় আহত হয়েছেন অন্তত ১০ জন। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে চারঘাট-বাঘা মহাসড়কে উপজেলার মীরগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ডাল মিল শ্রমিক মনোয়ারা বেগম ও হাওয়া বেওয়া এবং বাসের হেলপার হানিফ আলী। মনোয়ারা বাঘা উপজেলার বান্দা বটতলা গ্রামের মুনসুর আলীর স্ত্রী। হাওয়া বেওয়া হরিরামপুর দাঁড়পাড়া গ্রামের নিয়ত মন্ডলের স্ত্রী। বাঘা থানার ওসি মহসেন আলী জানান, বাঘা থেকে রওনা হয়ে বাসটি রাজশাহী যাচ্ছিল। পথে ভটভটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসটি উল্টে খাদে পড়ে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়েছেন।
লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে ট্রাকচাপায় দুখু মিয়া নামের এক সিএনজি চালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন।বৃহস্পতিবার ভোরে লক্ষ্মীপুর পৌর শহরের উত্তর তেমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- নুর হোসেন ও ইব্রাহিম। এর মধ্যে নুর হোসেনের আবস্থা আশংকাজনক। সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. আনোয়ার হোসেন জানান, আহতদের মধ্যে নূর হোসেনের অবস্থা আশংকাজনক। তাকে দ্রুত ঢাকায় নেয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, ভোর ৬টার দিকে লক্ষ্মীপুর বাস ট্রার্মিনাল এলাকা থেকে ছেড়ে আসা দ্রুত গতির একটি ট্রাক উত্তর তেমুহনী এলাকায় দাঁড়িয়ে থাকা চারটি সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে চালক দুখু মিয়া ঘটনাস্থলেই নিহত হয়। এসময় আহত হন আরও দুজন। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। তবে চালক ঘটনার পর পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
বাগেরহাট: বাগেরহাটের রামপালে ট্রাকের ধাক্কায় তিন মাহেন্দ্র যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ৬ যাত্রী। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে খুলনা বাগেরহাট মহাসড়কের রামপাল উপজেলার মালিডাঙা চেয়ারম্যানের মোড় এলাকায় খুলনা থেকে মোংলাগামী একটি পণ্যবাহী ট্রাক মাহেন্দ্রকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, বৃহষ্পতিবার সকালে একটি মাহেন্দ্র সংযোগ সড়ক থেকে খুলনা-মোংলা মহাসড়কে ওঠার সময়ে মোংলাগামী পণ্যবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে মাহেদ্রটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলে তিনজন মারা যান।

Need Ads
error: কপি হবে না!