ads

মঙ্গলবার , ২৩ এপ্রিল ২০১৯ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঈদের পরই পঞ্চম ধাপের উপজেলা নির্বাচন : সিইসি

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২৩, ২০১৯ ৫:০০ অপরাহ্ণ

রাজবাড়ী : ঈদের পরেই পঞ্চম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের শেষ ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। তিনি ২৩ এপ্রিল মঙ্গলবার রাজবাড়ী সদর উপজেলার ভোটার তালিকার হালনাগাদ কার্যক্রমের উদ্বোধনকালে ওই কথা জানান। রাজবাড়ী জেলা প্রশাসক মো. শওকত আলীর সভাপতিত্বে ও জেলা প্রশাসকের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন সিইসি।
সিইসি বলেন, নতুন করে যে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করা হচ্ছে সেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেন, রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার কোনো সুযোগ নেই।
ভোটের রেজাল্ট দ্রুত ঘোষণার ব্যাপারে সিইসি বলেন, সব নির্বাচনে ইভিএমের ব্যবহার করা গেলেই শুধুমাত্র দ্রুত ফলাফল ঘোষণা করা সম্ভব। আগামী সব স্থানীয় পরিষদ নির্বাচনে ইভিএম ব্যবহার করাহবে।
রাজবাড়ীর সদর উপজেলার সজ্জ্বনকান্দার গ্রামের রাজিয়া ফাহামিদার ভোটার তথ্য সংগ্রহের মাধ্যমের রাজবাড়ীতে এ কার্যক্রম শুরু হয়।
এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আবদুল জব্বার, ফরিদপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার, পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান, সিভিল সার্জন ডা. মো. রহিম বক্স, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আশেক হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস, রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী সহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রথম ধাপে ২৩ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত ভোটারের তথ্য সংগ্রহ করা হবে। সারা দেশে ৮০ লাখ ভোটারের তথ্য সংগ্রহ করার টার্গেট নিয়ে কমিশন ভোটার তালিকার হালনাগাদ কার্যক্রম শুরু করবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!