ads

রবিবার , ২১ এপ্রিল ২০১৯ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শিরোপা জয়ের কাছাকাছি বার্সেলোনা

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২১, ২০১৯ ২:৪৮ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : লা লিগা শিরোপার পথে আরো একধাপ এগিয়ে গেল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। পয়েন্ট টেবিলের দ্বিতীয় দল অ্যাতলেটিকো মাদ্রিদের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে গেল বর্তমান চ্যাম্পিয়নরা।
২০ এপ্রিল শনিবার রাতে বার্সেলোনার মাঠ ক্যাম্প ন্যুতে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে জয়ে ২-১ গোলের জয় পেয়েছে স্বাগতিকরা। শেষ পাঁচ রাউন্ডের ১৫ পয়েন্টের মধ্যে ৬ পয়েন্ট পেলেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে মেসিদের।
রিয়াল সোসিয়েদাদের রক্ষণে অধিকাংশ সময় বার্সেলোনা চাপ ধরে রাখলেও মেসি সুয়ারেজ ও দেমবেলেদের নিয়ে গঠিন আক্রমণভাগ কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। দলের পক্ষে গুরুত্বপূর্ণ গোল দুটি তুলে নিয়েছেন রক্ষণভাগের খেলোয়াড় লেংলেট ও জর্দি আলবা। সোসিয়েদাদের পক্ষে একমাত্র গোলটি করেন হুয়ানমি।

Shamol Bangla Ads

৩৩ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ৭৭। সমান সংখ্যক ম্যাচ থেকে টেবিলের দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৬৮। ৬১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!