ads

বুধবার , ১৩ মার্চ ২০১৯ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইন্টারনেটে ‘এক দেশ এক রেট’ চাইলেন মোস্তাফা জব্বার

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১৩, ২০১৯ ১২:১০ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : টেলিকম সেক্টরে সেবার মানে কোনো ছাড় দেয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি মন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি অপারেটরদের কাছে দাবি তোলেন, ‘এক দেশ এক রেট’ হতে হবে। গ্রামাঞ্চলে জন্ম নেওয়া তো কারও অপরাধ নয়। তাহলে একই সেবা নিয়ে তাদের কেন বেশি বিল দিতে হবে? ফলে সবাই যেন সমান সুবিধা পান সেটা নিশ্চিত করতে হবে। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক- টিআরএনবি আয়োজিত ‘ডিজিটাল সেবায় ট্রান্সমিশন নেটওয়ার্ক, বর্তমান ও ভবিষ্যত্’ শীর্ষক গোলটেবিল বৈঠকে মন্ত্রী এসব কথা বলেন।
সংগঠনের সভাপতি মুহাম্মদ জাহিদুল ইসলাম সজলের সভাপতিত্বে বৈঠকে বিশেষ অতিথি ছিলেন বিটিআরসি চেয়ারম্যান জহুরুল হক। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক সমীর কুমার দে। আলোচনায় অংশ নেন ফাইবার অ্যাট হোমের চেয়ারম্যান মইনুল হক সিদ্দিকী, সামিট কমিউনিকেশনের সিইও আরিফ আল ইসলাম, গ্রামীণফোনের ডেপুটি সিইও ইয়াসির আজমান, আইএসপিবির সভাপতি আমিনুল হাকিম, এমটবের সাবেক সেক্রেটারি জেনারেল টিআইএম নুরুল কবির প্রমুখ।
জব্বার বলেন, দেশের প্রতিটি গ্রামকে ডিজিটাল গ্রামে পরিণত করাই বর্তমান সরকারের লক্ষ্য। তিনি টেলিযোগাযোগ সেবার গুণগত মান নিশ্চিত করার প্রয়োজনে ভর্তুকি দিতে হলেও সরকার তা বিবেচনা করবে বলে মত দেন। তিনি বলেন, সরকার কারও উপর কিছু চাপিয়ে দিতে চায় না। কিন্তু গ্রাহক সেবার গুণগত মান নিশ্চিত করা হবে। এক্ষেত্রে সরকারের অবস্থান দৃঢ়। সর্বাচ্চ মান নিশ্চিত করতে হবে, কোনো রকমের অজুহাত দেওয়া যাবে না।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!