ads

বুধবার , ২৩ জানুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কিশোরগঞ্জ-১ উপ-নির্বাচন : সৈয়দ আশরাফের ছোট ভাইয়ের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খবর টি পড়েছেন : ১৮৩
কিশোরগঞ্জ-১ উপ-নির্বাচন : সৈয়দ আশরাফের ছোট ভাইয়ের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য কিশোরগঞ্জ-১ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ করেছেন প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ছোট ভাই সৈয়দ শাফায়েতুল ইসলাম। ২৩ জানুয়ারি বুধবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে সাবেক মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম নির্বাচিত হয়েছিলেন, গেজেটও হয়েছিল। কিন্তু শপথ নেয়ার আগেই তিনি মারা যান। তাই এই আসনে নতুন সাধারণ নির্বাচন হিসেবে গণ্য হবে। এই আসনে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেয়া যাবে ৩১ জানুয়ারি পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ৩ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মেসেজে জানা যাবে মোবাইল ফোন সেট বৈধ না… পরবর্তী সংবাদ লক্ষ্মীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের ৬ জনসহ নিহত…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads