ads

বুধবার , ১৬ জানুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

টিআইবির রিপোর্ট উদ্দেশ্যপ্রণোদিত : তথ্যমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৫৬
টিআইবির রিপোর্ট উদ্দেশ্যপ্রণোদিত : তথ্যমন্ত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে টিআইবির গবেষণা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি ১৬ জানুয়ারি বুধবার সকালে নগরীর দেওয়ানবাজারস্থ নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনেওই মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে টিআইবির প্রতিবেদন একপেশে। কারণ এ নির্বাচন দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে। এ প্রতিবেদন ও বিএনপির বক্তব্যের মধ্যে কোনো পার্থক্য নেই। টিআইবির এ প্রতিবেদন বিএনপি-জামায়াতের পক্ষে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, বেশিরভাগ রাষ্ট্র বর্তমান সরকারকে অভিনন্দন জানিয়েছে। তাই এ নির্বাচন প্রশ্নবিদ্ধ না করতে টিআইবিকে পরামর্শ দেন তিনি। টিআইবি এর আগেও পদ্মা সেতু নিয়ে মনগড়া কাহিনী প্রচার করেছিল বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতে বিনিয়োগে আগ্রহী জাপান পরবর্তী সংবাদ সংরক্ষিত আসনে অগ্রাধিকার পাবেন ত্যাগীরা : কাদের

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads