ads

শনিবার , ২২ ডিসেম্বর ২০১৮ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ নেই ॥ ময়মনসিংহে সিইসি

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ২২, ২০১৮ ৬:৩৯ অপরাহ্ণ

ময়মনসিংহ প্রতিনিধি ॥ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে. এম নূরুল হুদা বলেছেন আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটে সহিংসতা ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন করে নির্বাচন প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগ নেই। সম্পূর্ণ নিরপেক্ষভাবে পেশাদারত্ব নিয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে দায়িত্ব পালন করতে হবে। বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখতে ২৫ ডিসেম্বর থেকে নির্বাচনী তদন্ত কমিটি (ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি) থাকবে। তিনি ২২ ডিসেম্বর শনিবার দুপুরে ময়মনসিংহ শহরের টাউন হলে অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটরিয়ামে ময়মনসিংহ বিভাগের মাঠ পর্যায়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি ওইসব কথা বলেন।
কর্মকর্তাদের উদ্দেশে সিইসি নূরুল হুদা বলেন, সম্পূর্ণ নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে ও পেশাদারিত্বের ভিত্তিতে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে নিরপেক্ষতা বজায় রেখে যতটুকু করা দরকার ততটুকু করতে হবে। ভোটারদের আস্থার জায়গায় আপনাদের থাকতে হবে তারা যেন নিরাপদে ভোট দিয়ে বাড়ি ফিরতে পারে। বিশেষ করে সংখ্যালঘুদের আলাদাভাবে নজর দিতে হবে তাদের মধ্যে যেন কোনো শঙ্কা না থাকে।
প্রশাসন নিরপেক্ষভাবে দায়িত্বপালন করলে দেশে সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হবে- এমন আশার কথা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনকে ঘিরে দেশে উৎসবের আমেজের সৃষ্টি হয়েছে। আগামী ২৪ ডিসেম্বর থেকে সেনাবাহিনী তাদের দায়িত্ব পালন করবেন। প্রশাসনকে সঠিকভাবে দায়িত্ব পালন করারও তাগিদ দেন তিনি।
অনুঠানে স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার হাসান মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমেদ, ঘাটাইল ১৯ পদাতিক ডিভিশন প্রধান মেজর জেনারেল মিজানুর রহমান শামীম বিপি এনডিসি পিএসসি, রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, ৭৭ পদাতিক বিগ্রেড কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল ফেরদৌস হাসান সেলিম, ৩৯ বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল কাজী অনিরুদ্ধ, ময়মনসিংহ জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসেন, র‌্যাব ১৪ অধিনায়ক লে:ক:মো:ইফতেখার উদ্দিন, আঞ্চলিক নির্বচন কর্মকর্তা মোঃ আলীমুজ্জামান, জেলা সিনিয়র নির্বাচন অফিসার মোঃ সারোয়ার হোসেন প্রমূখ। বিভাগীয় পর্যায়ের জেলা সমুহের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা-উপজেলা পর্যায়ের কর্মকর্তাগন মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
সারাদেশে এখন নির্বাচনী আবহ বিরাজ করছে উল্লেখ করে তিনি সিইসি বলেন, ঢাকা থেকে মমনসিংহ আসার পথে রাস্তার দুইপাশে মানুষের যে স্বতঃস্ফূর্ত অবস্থান দেখেছি, তাতে আমরা সন্তুষ্ট হয়েছি। সাধারণ মানুষ অত্যন্ত ভালো ও সুন্দর পরিবেশের মাঝে অবস্থান করছেন। এবারের নির্বাচনকে ঘিরে এবারই প্রথম পোলিং এজেন্টদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান সিইসি কেএম নূরুল হুদা।
সিইসি নূরুল হুদা আরো বলেন, ময়মনসিংহ একটি ঐতিহ্যবাহী জেলা হিসেবে রাজনৈতিক দলের নেতা কর্মীদের মাঝে সৌহার্দ্য সম্প্রীতী বিরাজ করছে। সংশ্লিষ্ঠ কর্মকর্তাদের আশ্বস্থ করে বলেন, নির্বাচনের দিনেও এখানে সুন্দর পরিবেশ বিরাজ করবে এবং সবাই সহযোগিতা কররে। সারা দেশে নির্বাচন নিয়ে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। নির্বাচনের আগে ও পরে যে কোন পরিস্থিতি মোকাবেলা করতে আইন শৃঙ্খলা রক্ষকারী সংস্থা সর্বদাই প্রস্তুত থাকবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!