ads

শনিবার , ২৪ নভেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নির্বাচন সংক্রান্ত বিষয়ে সরকারের কোনো নির্দেশ নেই

খবর টি পড়েছেন : ২২১
নির্বাচন সংক্রান্ত বিষয়ে সরকারের কোনো নির্দেশ নেই
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকারের কোনো নির্দেশ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। তিনি ২৪ নভেম্বর শনিবার নির্বাচন ভবনে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ কর্মসূচি শেষে সাংবাদিকদের ওই কথা বলেন। তিনি আরও বলেন, নির্বাচন সংক্রান্ত বিষয়ে আমাদের নির্দেশ মাঠে যায়। সেটাই প্রতিফলিত হয়।
তিনি বলেন, নির্বাচন পরিচালনা করা নির্বাচন কমিশনের দায়িত্ব। এ নির্বাচন পরিচালনার জন্য রিটার্নিং অফিসারদের জেলা-উপজেলা ও নির্বাচনী এলাকাভিত্তিক দায়িত্ব প্রদান করে থাকি। রিটার্নিং অফিসাররা আবার সহকারী রিটার্নিং অফিসার এবং প্রিজাইডিং অফিসারদের মাঠ পর্যায়ে নির্বাচন পরিচালনার দায়িত্ব দিয়ে থাকে। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠ পর্যায়ে কর্মকর্তাদের সহযোগিতা করবেন। এসব বিষয়সহ আইনের বিভিন্ন বিধিবিধান সম্পর্কে তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
সিইসি বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড আছে। পুলিশ আমাদের কথা মান্য করছে। আমাদের কথার বাইরে বিনা কারণে পুলিশ কাউকে গ্রেফতার করে না, করছে না। আইন অনুযায়ী যেভাবে এগোনোর কথা সেভাবেই এগোচ্ছে। পুলিশ কমিশনের নিয়ন্ত্রণে আছে। পুলিশকে কমিশন নির্দেশনা দিয়েছে। তারা আমাদের কথা দিয়েছে এবং সে অনুযায়ী কাজ করছে।
নূরুল হুদা বলেন, ম্যাজিস্ট্রেটদের অনুষ্ঠান থেকে গণমাধ্যম কর্মীদের বের করে দেওয়ার সিদ্ধান্তটি সঠিক হয়নি। গণমাধ্যম কর্মীদের অনুষ্ঠানের প্রথম অংশে থাকতে দিলে ভালো হতো। আগামীকালও একই ধরনের বৈঠক আছে। সেখানে গণমাধ্যম কর্মীরা থাকবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রধানমন্ত্রী তরুণদের ভবিষ্যৎ স্বপ্নের কথা শুনলেন পরবর্তী সংবাদ তাইজুল ঘূর্ণিতে চট্টগ্রাম টেস্টে দুর্দান্ত জয় বাংলাদেশের

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads