ads

বৃহস্পতিবার , ১৫ নভেম্বর ২০১৮ | ২১ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নয়াপল্টনে সংঘর্ষ-আগুনের ঘটনায় ৩ মামলা

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
নভেম্বর ১৫, ২০১৮ ১:১২ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রমের মধ্যেই ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বুধবার দুপুরে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। এসময় পুলিশের দুটি গাড়ি পোড়ানো হয়, ভাংচুর করা হয় অনেক গাড়ি। এ ঘটনায় দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ বেশ কিছু বিএনপি নেতাকর্মীকে আসামি করে ৩ টি মামলা করেছে পুলিশ। পুলিশের দাবি, বিএনপি নেতা-কর্মীরা বিনা উসকানিতে তাদের উপর হামলা চালালে সংঘর্ষের সূত্রপাত হয়। এ ঘটনায় পাঁচজন অফিসার ও দু’জন আনসারসহ আহত হয়েছেন ২৩ পুলিশ সদস্য।
ঢাকার পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, মির্জা আব্বাসের মিছিল থেকে এই হামলা চালানো হয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন বানচালের জন্য পরিকল্পিতভাবে সন্ত্রাস চালিয়েছে বিএনপি।
এ ঘটনায় পল্টন থানায় এই তিনটি মামলা দায়ের হয়েছে। পল্টন থানার ওসি মাহমুদুল হাসান বুধবার রাতে জানান ভাংচুর, অগ্নিসংযোগ, রাস্তা অবরোধ, পুলিশকে মারধর, সরকারি কাজে বাধার অভিযোগে এসব মামলা হয়।
মামলাগুলোতে বিএনপি নেতা মির্জা আব্বাসকেও আসামি করা হয়েছে জানিয়ে ওসি বলেন, এসব মামলায় অন্তত ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে।

Need Ads