ads

বৃহস্পতিবার , ৮ নভেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন আশা করি : সিইসি

খবর টি পড়েছেন : ২১৩
প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন আশা করি : সিইসি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে. এম. নুরুল হুদা। সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এমন আশাবাদ প্রকাশ করেন।
সিইসি বলেন, ‘আমরা প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন আশা করি।’ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে সিইসি বলেন, ‘মতবিরোধ থাকলেও সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণের অনুরোধ জানাই।’
নির্বাচনী প্রচারণায় সব রাজনৈতিক দল সমান সুযোগ পাবে বলেও এ সময় উল্লেখ করেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি আরও বলেন, প্রযুক্তির ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র অনলাইনে দাখিল করা যাবে।
এই ভাষণেই প্রধান নির্বাচন কমিশনার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৯ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ২২ নভেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৯ নভেম্বর। আর নির্বাচন হবে ২৩ ডিসেম্বর।

Need Ads
পূর্ববর্তী সংবাদ তফসিল ঘোষণার মধ্য দিয়ে ধোঁয়াশা কেটে গেছে :… পরবর্তী সংবাদ তফসিলে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি : মির্জা…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads