ads

বৃহস্পতিবার , ১৮ অক্টোবর ২০১৮ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে শারদীয় শুভেচ্ছা বিনিময় করলেন আ’লীগের মনোনয়নপ্রত্যাশী ছানু

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ১৮, ২০১৮ ৩:৫২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু শারদীয় দুর্গোৎসবে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগ করেছেন। তিনি ১৭ অক্টোবর বুধবার রাতে শহরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনকালে ওই শুভেচ্ছা বিনিময় করেন। ওইসময় জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর রুমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শামছুন্নাহার কামাল, জেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, জেলা যুব মহিলা লীগের আহবায়ক এডভোকেট ফারহানা পারভীন মুন্নী, নেপোলিস্থ বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি জয়নাল হাজারী, সদর উপজেলা কৃষক লীগের সভাপতি আল হেলাল, শহর কৃষক লীগের সভাপতি রুকনুজ্জামান রঞ্জু, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সম্রাটসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
ওইসময় জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মনোনয়নপ্রত্যাশী ছানুয়ার হোসেন ছানু বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা কোন দুর্নীতিবাজকে মনোনয়ন দেবেন না। তাই আমি মনে করি জনসর্মথনের প্রতি শ্রদ্ধা রেখে শেরপুর-১ আসনে আমাকে নৌকার মনোনয়ন দিলে আমি বিপুল ভোটে বিজয়ী হবো।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!