স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে প্রগতি সংঘের উদ্যোগে দুস্থ নারী ও পুরুষের মধ্যে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হয়েছে। ১৬ অক্টোবর মঙ্গলবার বিকালে শহরের মদন গোপাল মন্দির প্রাঙ্গণে আয়োজিত ওই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান।
বিশিষ্ট দানবীর গোপাল সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন তপন সাহা, স্বপন সাহা, সুশীল সাহা, মদন গোপাল মোদক, কৃষ্ণ কর, প্রগতি সংঘের সভাপতি সুরেশ দাস প্রমুখ। পরে প্রধান অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান ২শ দুস্থ নারী ও পুরুষের মধ্যে খাদ্য ও বস্ত্র বিতরণ করেন।




