
স্টাফ রিপোর্টার ॥ ‘স্বনির্ভর চলায় সাদাছড়ি নিরাপত্তার প্রতীক’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১৫ অক্টোবর সোমবার জেলা প্রশাসনের উদ্যোগে ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকালে জেলা কালেক্টরেট ভবন চত্ত্বর থেকে র্যালির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল। ওইসময় সহকারী পুলিশ সুপার রেজুয়ান দীপু, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এটিএম আমিনুল ইসলাম, জেলা রেড ক্রিসেন্টের উপ-পরিচালক হায়দার আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা কালেক্টরেট ভবন চত্ত্বরে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল। এতে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এটিএম আমিনুল ইসলাম
সভায় জানানো হয়, এ দিবস দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিসহ সকলের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। নিরাপদে আত্মবিশ্বাসের সাথে এবং স্বাধীনভাবে চলাচলের জন্য দৃষ্টিপ্রতিবন্ধীদের এ সাদাছড়ি একটি প্রতিক হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। স্বাধীন ও মুক্তভাবে চলার ক্ষেত্রে সাদাছড়ি দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তির জন্য সবচেয়ে বড় উপকরণ।





