ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয়ের প্রায় ১ হাজার শিক্ষার্থী দুর্নীতিবিরোধী শপথ গ্রহণ করেছে। ১০ অক্টোবর বুধবার বিকেলে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে ওই বিদ্যালয়ে প্রতিষ্ঠা করা বিক্রেতাবিহীন ব্যবসাপ্রতিষ্ঠান ‘সততা স্টোর’ উদ্বোধনী অনুষ্ঠানে ওই দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ।
অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল হাশেমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল, মালিঝিকান্দা ইউপি চেয়ারম্যান নূরল ইসলাম তোতা, প্রধান শিক্ষক রবিউল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম, শেরপুর ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান হাসান রাব্বী, সাংবাদিক ও মানবাধিকারকর্মী জাহিদুল হক মনির প্রমুখ।




