ads

বৃহস্পতিবার , ৪ অক্টোবর ২০১৮ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ৪, ২০১৮ ৭:০০ অপরাহ্ণ

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ ‘উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে ৩ দিনব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। ৪ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি ঝিনাইগাতীসহ সারাদেশে উন্নয়ন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করেন।
এর আগে উপজেলা পরিষদ চত্ত্বরে আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০ টি উদ্যোগ ও টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগর সভাপতি এসএমএ ওয়ারেজ নাইম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল করিম, থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস, উপজেলা জাসদের সভাপতি মিজানুর রহমান, সাধারন সম্পাদক একেএম ছামেদুল হক প্রমুখ।পরে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বের হয়ে শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,রাজনৈতিক দলের নেতাকর্মী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এনজিও প্রতিনিধিসহ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। এ মেলায় বিভিন্ন দপ্তরের অংশগ্রহণে উন্নয়ন সূচক ৪০টি স্টল স্থাপন করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!