ads

রবিবার , ২৯ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ছাতকে ডাকাতি মামলার আসামী গ্রেফতার

খবর টি পড়েছেন : ১৯৫
ছাতকে ডাকাতি মামলার আসামী গ্রেফতার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
ছাতকে ডাকাতি মামলার আসামী নিজাম উদ্দিন (২৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের লাকেশ্বরবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। সে একই ইউনিয়নের কহল্লা গ্রামের আব্দুল খালিকের পুত্র। গোপন সংবাদের ভিত্তিতে এসআই আহমদে মঞ্জুর মুর্শেদ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

Shamol Bangla Ads

ছাতকে মাদ্রাসা শিক্ষকের বিদায় সংবর্ধনা

ছাতকস্থ সিলেট পাল্প এন্ড পেপার মিল আদর্শ দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা জহির আলীকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার বিকেলে মাদ্রাসার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী সাইফুর রহমান চৌধুরী খোকন। মাদ্রাসা সুপার মাওলানা শরীফুল ইসলামের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক ওলি উল্লাহ’র পরিচালনায় অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, বিদায়ী শিক্ষক মাওলানা জহির আলী, শিক্ষক বদরুল আলম, শিক্ষক নুরুল ইসলাম, হাফিজ জুবায়ের আহমদ, এলাকাবাসীর পক্ষে আবুল কালাম, সামছু মিয়া, প্রাক্তন ছাত্রদের মধ্যে ছাদিকুর রহমান, আজিজুর রহমান, আল-আমিন, শাহীন আহমদ, আবুল কাশেম প্রমুখ। সম্মানিত অতিথিকে দেয়া শ্রদ্ধাঞ্জলি পাঠ করেন, ৫ম শ্রেনীর ছাত্র ওয়াকিলুর রহমান। সভা শেষে বিদায়ী শিক্ষকের হাতে মাদ্রাসার পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেয়া হয়। সভায় দোয়া পরিচালনা করেন, সহকারি সুপার মাওলানা বদরুল আলম।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রামগঞ্জ থানার ওসির সাথে বাজার ব্যবসায়ীর মত বিনিময় পরবর্তী সংবাদ ভোলাহাটে ফেন্সিডিলসহ মহিলা আটক