ads

রবিবার , ৯ সেপ্টেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিএনপি অস্থিরতা তৈরির চেষ্টা করছে : ওবায়দুল কাদের

খবর টি পড়েছেন : ২৫২
বিএনপি অস্থিরতা তৈরির চেষ্টা করছে : ওবায়দুল কাদের
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : সরকারের বিরুদ্ধে আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে অস্থিরতা তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ৯ সেপ্টেম্ব রবিবার সকাল সাড়ে ১০টায় নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। নির্বাচন সামনে রেখে ট্রেনযাত্রায় উত্তরাঞ্চলে প্রচারণা শেষে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার আগে এ সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সম্পাদক বলেন, ১০ বছর ধরে বিএনপি আন্দোলন করতে পারেনি। দলটির নেত্রী খালেদা জিয়া কারাগারের বাইরে থাকার সময়ও জনগণ তার ডাকে সাড়া দেয়নি। এখন নির্বাচন থেকে পালানোর জন্য বিএনপির নেতাকর্মীরা অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে।
মন্ত্রী বলেন, আমাদের কাছে খবর আছে- দেশে-বিদেশে ২০১৪ সালের মতো কীভাবে সহিংসতা করা যায়, তা নিয়ে ষড়যন্ত্র চলছে। তবে এসব করে লাভ হবে না। আমরা জনগণকে নিয়ে তা প্রতিহত করব।
উল্লেখ্য, শনিবার সকালে ঢাকা থেকে ট্রেনযোগে উত্তরাঞ্চলে যান ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা। পথে বিভিন্ন স্টেশনে সভা করে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরার পাশাপাশি নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নেয়ার দিকনির্দেশনা দেন তারা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ খাদ্যের জন্য কারো কাছে যেন হাত পাততে না… পরবর্তী সংবাদ বাংলাদেশ একটি মানবিক সংকট মোকাবেলা করছে : প্রধানমন্ত্রী

সর্বশেষ - নির্বাচিত সংবাদ

Shamol Bangla Ads