ads

রবিবার , ৯ সেপ্টেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশ একটি মানবিক সংকট মোকাবেলা করছে : প্রধানমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৫৫
বাংলাদেশ একটি মানবিক সংকট মোকাবেলা করছে : প্রধানমন্ত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমানে বাংলাদেশ একটি মানবিক সংকট মোকাবেলা করছে। রোহিঙ্গাদের আমরা আশ্রয় দিয়েছি। এতে আমাদের স্থানীয় লোকদের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে। তিনি ৯ সেপ্টেম্বর রবিবার সকালে রাজধানীর রেডিসন হোটেলে ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইডিবি) আঞ্চলিক প্রধান কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে ওই কথা বলেন।
ওইসময় তিনি বলেন, মানবিক দিক বিবেচনা করে আমরা তাদের আশ্রয় ও খাদ্য দিয়ে যাচ্ছি। আমরা তাদের নিজ দেশ মিয়ানমারে পাঠাতে চাই। এ নিয়ে মিয়ানমারের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি হয়েছে। মিয়ানমারকে চুক্তি বাস্তবায়নে চাপ অব্যাহত রাখার জন্য আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানাচ্ছি।
তিনি বলেন, আমরা বিদ্যুৎ ও জ্বালানি খাতকে অগ্রাধিকার দিচ্ছি। ৯০ শতাংশ মানুষ বিদ্যুৎ পাচ্ছেন। ২০২১ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করব। সবাই মিলে নতুন প্রজন্মের জন্য উজ্জ্বল ও সমৃদ্ধ দেশ গড়ে তুলব, এমন পরিকল্পনা নিয়েছি।
প্রধানমন্ত্রী বলেন, আমরা শিক্ষা ও স্বাস্থ্য খাতকে এগিয়ে নিতে কাজ করছি। ২০০ প্রকার সরকারি সেবা জনগণের হাতে পৌঁছে দিয়েছি। ১৫ কোটি তিন লাখ মোবাইল সিম এখন মানুষ ব্যবহার করে।
প্রযুক্তিতে আমরা অনেক এগিয়েছি। মহাশূন্যে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট’ উৎক্ষেপণের মাধ্যমে ৫৭তম স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশ হওয়ার গৌরব অর্জন করেছি। আমরা এগিয়ে যাচ্ছি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিএনপি অস্থিরতা তৈরির চেষ্টা করছে : ওবায়দুল কাদের পরবর্তী সংবাদ চট্টগ্রামে নজরকাড়া জাম্বুরি পার্কের উদ্বোধন

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads