ads

সোমবার , ২৭ আগস্ট ২০১৮ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে পৃথক মামলায় গ্রেফতার ২ বিএনপি নেতার ২ দিনের রিমান্ড মঞ্জুর

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ২৭, ২০১৮ ৮:৩২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে বিস্ফোরক দ্রব্য আইনে শেরপুর সদর ও নকলা থানায় দায়ের করা দু’টি পৃথক মামলায় গ্রেফতারকৃত ২ বিএনপির নেতার দু’দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ২৭ আগস্ট সোমবার মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হুমায়ুন কবীর তালুকদার ওই রিমান্ড মঞ্জুর করেন। ওই ২ নেতা হলেন জেলা বিএনপির সদস্য দেলোয়ার হোসেন ক্রিসেন্ট ও নকলা উপজেলা বিএনপির সদস্য আফজাল হোসেন ওরফে কোপা বাবু। ২১ আগস্ট মঙ্গলবার সদর ও নকলা থানা পুলিশ তাঁদের গ্রেফতার করে।
আদালত পুলিশ পরিদর্শক (সিআই) আমিনুর রহমান তরফদার বিএনপির ওই ২ নেতার রিমান্ড মঞ্জুরের সত্যতা নিশ্চিত করে জানান, তারা বর্তমানে জেলা কারাগারে আটক রয়েছেন।

Need Ads
error: কপি হবে না!