ads

শনিবার , ২৮ জুলাই ২০১৮ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে কবি সংঘ’র ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ২৮, ২০১৮ ৬:৪৩ অপরাহ্ণ

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ ‘মুক্তিযুদ্ধের চেতনায় গড়বো বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৮ জুলাই শনিবার বিকেলে শহরের জেরিন বুটিক হাউজের দ্বিতীয় তলায় উপজেলা কবি সংঘের উদ্যোগে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার। ওইসময় তিনি বলেন, আমি রাজনৈতিক অঙ্গনের বাইরেও প্রায় ২ ডজন সংগঠনের সাথে জড়িত আছি। আমি যে প্ল্যাটফরমে দাঁড়াই, সেই প্ল্যাটফরমের কথাই বলি। আজ আমরা যদি চেতনার কথা বলি, সেই ক্ষেত্রে আমাকে জাতীয় কবি নজরুল ইসলাম ও বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করতে হবে। আমরা যদি চেতনার কথা বলি তাহলে পরবর্তী প্রজন্মের কথা যদি বলি, তাহলে কবি বেগম সুফিয়া কামালসহ মাটি ও মানুষের কবি শামসুর রাহমানকে স্মরণ করতে হবে। তিনি আরও বলেন, কবি তালাত মাহমুদ বৃহত্তর ময়মনসিংহের অন্যতম প্রধান কবি।
অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন কবি সংঘের কেন্দ্রীয় সভাপতি কবি ও সাংবাদিক তালাত মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ব বাংলা সাহিত্যে পরিষদের সভাপতি অধ্যক্ষ রিক্তার হোসেন ও কবি সংঘ’র সম্পাদকম-লীর সদস্য কবি আইয়ুব আলী বিদ্যুৎ। কবি সংঘ শ্রীবরদী উপজেলা শাখার আহবায়ক কবি কালাম বিন আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রিয় অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন রাজনীতিক-সমাজসেবক মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আবু ছালেহ, কৃষিবিদ ড. ফররুখ আহমেদ ফারুক, ইফতেখার কাফী জুবেরী, জেলা পরিষদ সদস্য আল আমিন, সিনিয়র সাংবাদিক রেজাউল করিম বকুল ও জেলা আইনজীবী সমিতির নির্বাহী সদস্য এডভোকেট মেরাজ উদ্দিন চৌধুরী। সংগঠনের সদস্য সচিব কবি মঞ্জুরুল ইসলাম মঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কবি মঞ্জুরুল হক, আশরাফুল হায়দার, আবুল কালাম আজাদ, হাসান ফরহাদ প্রমুখ। স্থানীয় কবি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক প্রতিনিধির অংশ গ্রহণে ওই অনুষ্ঠানে কবি সংঘ’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শাহ আলম বাবুল ও প্রয়াত কবি-ছড়াকার লুলু আব্দুর রহমান স্মরণে এক মিনিট নীরবে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করা হয়।
আলোচনা সভা শেষে কালাম বিন আব্দুর রশিদকে সভাপতি ও মঞ্জুরুল ইসলাম মঞ্জুকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট ৩ বছর মেয়াদী কমিটি গঠন করা হয়। পরে স্বরচিত কবিতা পাঠে অংশ নেন উপস্থিত কবিরা।

Need Ads
error: কপি হবে না!