ads

রবিবার , ১ জুলাই ২০১৮ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অক্ষয় আনছেন ‘টয়লেট এক প্রেম কথা ২’

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ১, ২০১৮ ৩:৩২ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : হ্যাঁ, এমনটাই ঘোষণা দিলেন ‘খিলাড়ি’ অক্ষয় কুমার। গতকাল এক ঘোষণার মাধ্যমে ২০১৭ সালে তাঁর সুপারহিট ছবি ‘টয়লেট এক প্রেম কথা’র দ্বিতীয় কিস্তি নির্মাণের কথা বলেন তিনি। শনিবার তাঁর ট্যুইটার হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে তার ক্যাপশনে এই সুপারস্টার লেখেন, টয়লেট তো নির্মাণ করা হলো। এবার আরো কিছু কথা বলার আছে। আসছে টয়লেট এর দ্বিতীয় পর্ব।
যদিও সেই ভিডিওতে পরবর্তী পর্বে দর্শকদের জন্য কী থাকছে সে বিষয়ে কোনো গাইডলাইন নেই তবে এটুকু জানা গেছে, ছবিটি আগামী জুলাই মাসে মুক্তি পেতে যাচ্ছে।
উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সে দেশের স্যানিটেশন ব্যবস্থার উন্নতি করার ক্যাম্পেইনকে সমর্থন করে নির্মাণ করা হয় অক্ষয় কুমার ও ভূমি পেদনকর অভিনীত সোশাল ড্রামা ‘টয়লেট এক প্রেম কথা’। ছবিটি ২০১৭ সালের অন্যতম ব্যবসাসফল ছবি বলে বিবেচিত। ছবিটি শুধু ভারতের বাজারেই ১৩৪.২২ কোটি রুপি আয় করে।
সূত্র : ডেকন ক্রনিকল

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!