স্টাফ রিপোর্টার ॥ জনসেবার প্রত্যয় নিয়ে শেরপুরে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ২৩ জুন শনিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট ভবন অঙ্গন থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। ওইসময় তিনি আত্মমর্যাদাশীল ভবিষ্যত বিনির্মাণে সংবিধান স্বীকৃতমতেই জনগণের সেবা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করে সকলের দায়বদ্ধতা, দায়িত্বশীলতা ও জবাবদিহিতার পাশাপাশি জনসেবামূলক মনোভাব নিয়ে কাজ করতে সবার প্রতি আহবান জানান।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইয়েদ এজেড মোরশেদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম এহছানুল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) খন্দকার খালিদ বিন নূর, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিব শঙ্কর কারুয়া শিবু, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হারুনুর রশিদ, বিএডিসির উপ-পরিচালক সাজেদুর রহমান, পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার মাশরুর রহমান, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে পাবলিক সার্ভিস দিবসের লক্ষ্য ও উদ্দেশ্য বিষয়ক প্রেজেন্টেশন উপস্থাপন করেন মেজবাউল আলম ভুইয়া। অনুষ্ঠানে প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও মাঠ পর্যায়ের সদস্যগণ উপস্থিত ছিলেন।




