ads

বুধবার , ১৮ এপ্রিল ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

১ মে রাতে শবে বরাত

খবর টি পড়েছেন : ১৮৩
১ মে রাতে শবে বরাত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বাংলাদেশে এবার শবে বরাত পালিত হবে আগামী ১ মে রাতে, সরকারি ছুটি থাকবে ২ মে। মঙ্গলবার শাবান মাসের চাঁদ দেখা যাওয়ায় চাঁদ দেখা কমিটি এই সিদ্ধান্ত দিয়েছে।
ইসলামিক ফাউন্ডেশনে ওই সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মোয়াজ্জেম হোসেন। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল জানান, বাংলাদেশের আকাশে শাবান মাসের চাঁদ দেখা গেছে। তাই বুধবার থেকে শাবান মাস গণনা শুরু হবে এবং শবে বরাত পালিত হবে ১ মে দিবাগত রাতে।
‘ভাগ্য রজনী’ হিসেবে পরিচিত শবে বরাতের তাৎপর্যপূর্ণ রাতটি বাংলাদেশসহ বিভিন্ন দেশের মুসলিমরা ইবাদতে কাটিয়ে থাকে।
পাশাপাশি শবে বরাত ঘিরে নিজেদের ভালো খাওয়া এবং অন্যদের খাওয়ানোর চলও রয়েছে বাংলাদেশে।
শবে বরাতের পরদিন বাংলাদেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকে।১ মে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবসেও সরকারি ছুটি থাকবে। ফলে টানা দুদিন (মঙ্গল ও বুধবার) ছুটি পাবেন সরকারি-বেসরকারি কর্মীরা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ এসএসসির ফল ৬ মে পরবর্তী সংবাদ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সংকটে পড়তে পারে ১০ লাখ রোহিঙ্গা