ads

শনিবার , ২৪ মার্চ ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শাহজালালে ইউএস-বাংলার ফ্লাইটের জরুরি অবতরণ

খবর টি পড়েছেন : ১৬২
শাহজালালে ইউএস-বাংলার ফ্লাইটের জরুরি অবতরণ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বাংলাদেশের বেসরকারি ইউএস-বাংলার একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়ার উদ্দেশে উড্ডয়নের ১৫ মিনিটের মধ্যে ঢাকায় জরুরি অবতরণ করতে হয়েছে উড়োজাহাজকে। তবে মারাত্মক কোনো সমস্যা না পাওয়ায় কিছু সময় পর মালয়েশিয়াগামী উড়োজাহাজটি ঢাকা ছেড়ে যায়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম ২৪ মার্চ শনিবার ওই তথ্য জানান। চলতি মাসেই নেপালে এই এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে প্রাণ গেছে ৫১ জনের।
রেজাউল করিম বলেন, বিমানে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল না। বিমানটি উড্ডয়নের ১৫ মিনিট পর মনিটরে একটি সতকর্তামূলক সাইন দেখতে পান পাইলট। কিছুক্ষণ পর সেটি আবার চলে যায়। তবে পাইলট তখনও যেহেতু ঢাকার আকাশেই ছিলেন তাই যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে কোনো ঝুঁকি না নিয়ে আবার শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন। উড়োজাহাজটিতে ১৬৪ জন যাত্রী ছিলেন। পরে সমস্যার সমাধান করে সিভিল এভিয়েশনের অনুমতি নিয়ে দুপুর পৌনে ১২টার দিকে ফ্লাইটটি আবার রওনা দিয়েছে।
কামরুল ইসলাম বলেন, বোয়িং ৭৩৭-৮০০ মডেলের বিএস-৩১৫ উড়োজাহাজটি শনিবার সকাল ৮টা ৫০ মিনিটের দিকে ১৬৪ জন যাত্রী নিয়ে মালয়েশিয়ার উদ্দেশে উড্ডয়ন করে। উড়োজাহটি উড্ডয়নের ১৫ মিনিট পর মনিটরে একটি সতকর্তামূলক সাইন দেখতে পান পাইলট। কিছুক্ষণ পর সেটি আবার চলে যায়। তবে পাইলট তখনও যেহেতু ঢাকার আকাশেই ছিলেন তাই যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে কোনো ঝুঁকি না নিয়ে আবার শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন।
এরআগে ২০ মার্চ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৈয়দপুরের উদ্দেশে উড্ডয়নের ১৮ মিনিটের মধ্যে আবারও ঢাকায় জরুরি অবতরণ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ। আর তার আগে ১২ মার্চ ঢাকা থেকে ছেড়ে যাওয়া ইউএস-বাংলার একটি উড়োজাহাজ নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করতে গিয়ে বিধ্বস্ত হয়। এতে প্রাণ যায় ৫১ যাত্রীর।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ক্ষমতায় যাওয়ার জন্য প্রস্তুত জাতীয় পার্টি : এরশাদ পরবর্তী সংবাদ প্রক্রিয়া অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে : সেতুমন্ত্রী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads