ads

শনিবার , ২৪ মার্চ ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রক্রিয়া অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে : সেতুমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৩৯
প্রক্রিয়া অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে : সেতুমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বিএনপি নির্বাচন করবে কি করবে না সেটা তাদের ব্যাপার। যথাসময়ে নির্বাচনের প্রক্রিয়া অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। কারো জন্য নির্বাচন থেমে থাকবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ২৪ মার্চ শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নয়াপুর এলাকায় ঢাকা বাইপাস সড়ক মেরামত কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে মন্ত্রী একথা বলেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়টি সরকারের হাতে নেই বলেও জানিয়ে দেন কাদের। বলেন, খালেদা জিয়ার পুরো বিষয়টা উচ্চ আদালতের এখতিয়ার। এসব মামলাগুলো তত্ত্বাবধায়ক সরকারের আমলের মামলা। এগুলো আওয়ামী লীগ সরকারের আমলের না। মামলাগুলো আদালতের বিচারাধীন ছিল। উচ্চ আদালত যদি নিম্ন আদালতের রায় বাতিল করেন কিংবা দণ্ড মওকুফ করেন, সাজা থেকে মুক্তি দেন, তাহলে খালেদা জিয়া নির্বাচন করবেন। এখানে আমাদের কিছু করার নাই।
সোহরাওয়ার্দী উদ্যানে এরশাদের সমাবেশের সমালোচনা করে তিনি বলেন, চতুরদিকে ঢাক-ঢোল পিটিয়ে এরশাদ ২৪ মার্চ গণতন্ত্র হত্যা দিবসে জনসভা করছেন। এদিন তিনি একটি নির্বাচিত সরকারকে সরিয়ে জোর করে ক্ষমতা দখল করেছিলেন। এজন্য আদালত তাকে সাজাও দিয়েছেন এবং সাংবিধানিকভাবে তাকে দোষারোপ করা হয়েছে। সে সময়ে গোটা জাতি এরশাদকে বিশ্ব বেহায়া অভিহিত করেছিল।
এর আগে ওবায়দুল কাদের ঢাকা বাইপাস সড়কটির মেরামত কাজের ব্যাপারে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, ৬২ কোটি টাকা ব্যয়ে আড়াইহাজার ও ঢাকা বাইপাস সড়কসহ চারটি সড়কের সংস্কার করা হবে। আগামী বর্ষা মৌসুমের আগেই মে মাসের মধ্যে এ সংস্কার কাজ শেষ করা হবে। এ সময় তার সঙ্গে ছিলেন সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তারা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শাহজালালে ইউএস-বাংলার ফ্লাইটের জরুরি অবতরণ পরবর্তী সংবাদ আজ ভয়াল ২৫ মার্চ

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads