ads

বৃহস্পতিবার , ২২ মার্চ ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাজনৈতিক দৈন্যের কারণে অভিনন্দন জানাতে ব্যর্থ হয়েছে বিএনপি: হাছান

খবর টি পড়েছেন : ১৭৯
রাজনৈতিক দৈন্যের কারণে অভিনন্দন জানাতে ব্যর্থ হয়েছে বিএনপি: হাছান
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বাংলাদেশ সল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। অথচ এই অসামান্য অর্জনে বিএনপির মত একটি বড় রাজনৈতিক দল, যারা রাষ্ট্র পরিচালনায় ছিলেন, তারা জাতি ও সরকারকে অভিনন্দন জানাতে ব্যর্থ হয়েছে। এর কারণ তাদের রাজনৈতিক দৈন্য এবং হীনমন্যতা।’ তিনি ২২ মার্চ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওইসব কথা বলেন। ‘মহান স্বাধীনতা দিবস ও চলমান রাজনৈতিক প্রেক্ষাপট’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে ন্যাপ ভাসানী ও মাওলানা ভাসানী ঐক্য জোট।
বঙ্গবন্ধু বেঁচে থাকলে ১০-১৫ বছরের মধ্যে বাংলাদেশ মালেয়শিয়ার মত উন্নত দেশে পরিণত হতো উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘স্বাধীনতার পরে বঙ্গবন্ধু একটি বিধ্বস্ত জনপদ পেয়েছিলেন, যেখানে এক কোটি মানুষ পাশ্ববর্তী দেশ ভারতে আশ্রয় নিয়েছিল এবং প্রায় দুই কোটি মানুষ গৃহহীন ছিল। দেশে কোনো বৈদেশিক মুদ্রা ছিল না। এই বিধ্বস্ত দেশকে বঙ্গবন্ধু সাড়ে তিন বছরের মধ্যে পুনর্গঠন করেন। তখন দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল ৭ দশমিক ৪ শতাংশ। বঙ্গবন্ধুর এই রেকর্ড আমরা এখনও অতিক্রম করতে সক্ষম হইনি।’
বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টিকে (বিএনপি) অনেকে ‘বাংলাদেশ নালিশ পার্টি’ বলে— একথা উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপি নেতাদের কাজ বিদেশি কূটনৈতিকদের সাথে বৈঠক করে দেশের বিষয়ে নালিশ দেওয়া। আমাদের মধ্যে মতপার্থক্য থাকবে, মতৈক্য থাকবে, সেগুলো আমরাই আলোচনা করে সমাধান করবো, এগুলো আমাদের ঘরোয়া ব্যাপার। যারা এগুলো বিদেশিদের কাছে নিয়ে যান, তারা জাতিকে অপমান করেন।’ ‘নালিশ’ থাকলে জনগণের কাছে যাওয়ার জন্য বিএনপি নেতাদের আহ্বান জানান তিনি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, ‘মওদুদ আহমদ অনেক বড় ব্যারিস্টার, কারণ তিনি তার গুলশানের বাড়ি দখল নেওয়ার জন্য মৃত মহিলার কাছ থেকে পাওয়ার অব অ্যাটর্নি আদালতে জমা দিয়েছেন।’
মওদুদকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘সরকারকে অভিনন্দন জানাতে লজ্জা লাগলেও জাতিকে তো অভিনন্দন জানাতে পারতেন। সেটি না করে দেশের গণতন্ত্রের প্রতি প্রশ্ন রেখে বলেছেন—উন্নয়নশীল দেশে উন্নীত হয়ে কি লাভ।’
বিএনপি ও জামায়াতে ইসলামীর ঐক্য কখনো ভাঙার নয়— এমন মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি ব্রিটিশ যে আইনজীবী নিয়োগ দিয়েছেন, সে আইনজীবী সালাউদ্দিন কাদের চৌধুরী ও মীর কাসেমের আইনি পরামর্শক ছিলেন। পৃথিবীতে এত আইনজীবী থাকতে এই আইনজীবী নিয়োগ দেওয়ার এটাই প্রমাণিত হয় বিএনপি ও জামায়াতে ইসলামীর এই প্রণয় ভাঙার নয়।’
দুর্নীতিবাজ খালেদা জিয়া ও তারেক রহমানকে রক্ষার রাজনীতি থেকে সরে আসতে বিএনপি নেতাদের প্রতি অনুরোধ জানান তিনি।
ন্যাপ ভাসানীর চেয়ারম্যান এম এ ভাসানীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বলরাম পোদ্দার, অরুণ সরকার রানা, এম এ জলিল, গণি মিয়া বাবুল, আতাউর রহমান বাবলু, অধ্যক্ষ বেনজির আহমেদ প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ হলি আর্টিজান হামলার অস্ত্র জোগানদাতা ৭ দিনের রিমান্ডে পরবর্তী সংবাদ বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে হবে : অর্থমন্ত্রী

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads