ads

মঙ্গলবার , ২০ মার্চ ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিজিবির নতুন মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল

খবর টি পড়েছেন : ২০৫
বিজিবির নতুন মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নতুন মহাপরিচালক হয়েছেন মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম। ২০ মার্চ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করা মেজর জেনারেল সাফিনুল ইসলাম মেজর জেনারেল আবুল হোসেনের স্থলাভিষিক্ত হচ্ছেন।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর (সেনাবাহিনী) কর্মকর্তা মেজর জেনারেল মো. সাফিনুল ইসলামকে বর্তমান পদ থেকে প্রত্যাহারপূর্বক তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে ন্যস্ত করা হয়েছে। তাকে বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক হিসেবে বদলি করা হলো।
১৯৬৬ সালে জয়পুরহাটে জন্মগ্রহণ করেন সাফিনুল ইসলাম। ১৯৮৪ সালে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে যোগ দিয়ে ১৯৮৬ সালে কমিশন পান তিনি।
মিরপুরের স্টাফ কলেজ থেকে ডিফেন্স সার্ভিস কমান্ডে স্নাতক এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেন এই কর্মকর্তা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ খালেদার জামিন স্থগিতে সরকার হস্তক্ষেপ করেনি : ওবায়দুল… পরবর্তী সংবাদ এবার শাহজালালে বাংলাদেশ বিমানের জরুরি অবতরণ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads