ads

সোমবার , ১২ মার্চ ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইউএস-বাংলার উড়োজাহাজ বিধ্বস্ত : নিহত অন্তত ৫০

খবর টি পড়েছেন : ১৭৫
ইউএস-বাংলার উড়োজাহাজ বিধ্বস্ত : নিহত অন্তত ৫০
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে (টিআইএ) ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। নেপালের সেনাবাহিনীর মুখপাত্র গকুল ভান্দুরী রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এখন পর্যন্ত ৫০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। ৯ জন এখনও নিখোঁজ রয়েছেন।
তবে ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ তাদের বারিধারা কার্যালয়ে সোমবার সন্ধ্যায় এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, ‘বিমান বিধ্বস্তের ঘটনায় এ পর্যন্ত ৮ জন মারা গেছেন। ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে (টিআইএ) ফ্লাইট অবতরণ বন্ধ থাকায় ইউএস-বাংলার প্রতিনিধি এখনও সেখানে পৌঁছাতে পারেনি।’
সোমবার দুপুর ১২টা ৫১ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬৭ জন যাত্রী ও চারজন ক্রু নিয়ে উড়োজাহাজটি ছেড়ে যায়।নেপালের স্থানীয় সময় বেলা ২টা ২০ মিনিটে কাঠমান্ডুতে নামার সময় পাইলট নিয়ন্ত্রণ হারালে উড়োজাজটি রানওয়ে থেকে ছিটকে পড়ে এবং আগুন ধরে যায়।
দ্য হিমালয়ান টাইমসের খবরে বলা হয়েছে, সোমবার দুপুরে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়ে উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। বিমানবন্দর এলাকায় ধোঁয়া দেখা গেছে। উদ্ধার অভিযান শুরু করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
এদিকে কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, ইউএস-বাংলার উড়োজাহাজটি দুর্ঘটনায় পড়ার পর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের সব ধরনের ফ্লাইট বাতিল করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ৪ মাসের জামিন পেলেন খালেদা জিয়া পরবর্তী সংবাদ মারা গেছেন পাইলট আবিদ সুলতান

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads