ads

বুধবার , ১৪ ফেব্রুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মহেশখালীতে আদিনাথ মেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রী নিহত

খবর টি পড়েছেন : ২১৯
মহেশখালীতে আদিনাথ মেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রী নিহত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের মহেশখালীর আদিনাথ মেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। ১৪ ফেব্রুয়ারি বুধবার সকাল সোয়া ১১টার দিকে আদিনাথ মন্দিরের মেলা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দু’টি উদ্ধার করে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। আহতদের মহেশখালী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নিহত দম্পতি গ্যাস বেলুন বিক্রেতা বলে প্রাথমিকভাবে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের বিকট শব্দে মেলায় আগতরা আতংকিত হয়ে দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকেন। এ সময় বেশ কটি দোকানের মালামালের ক্ষতি হয়।
মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ জানিয়েছেন, লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, গ্যাস সিলিন্ডারে অতিরিক্ত গ্যাস থাকায় ওই বিস্ফোরণ হয়। লাশ দু’টির পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে একটি সূত্র জানায়, নিহত দম্পতির বাড়ি খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার বোয়ালখালী গ্রামে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ভালোবাসিবারে দে আমারে অবসর… পরবর্তী সংবাদ সমবায় বিভাগ চলতি বছরের মধ্যে হারানো গৌরব ফিরে…

সর্বশেষ - চট্টগ্রাম

Shamol Bangla Ads