ads

রবিবার , ১১ ফেব্রুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ৫ অভিভাবক ও ৩ পরীক্ষার্থী আটক

খবর টি পড়েছেন : ১৪৬
ময়মনসিংহে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ৫ অভিভাবক ও ৩ পরীক্ষার্থী আটক
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ময়মনসিংহ প্রতিনিধি ॥ চলতি এসএসসি পরীক্ষায় গণিত প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ৫ অভিভাবক ও ৩ পরীক্ষার্থীসহ ৮ জনকে আটক করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃতরা হলেন- মো. ইসরাত জাহান (২৫), আরিফুল ইসলাম (১৮), রাকিব মিয়া (১৮), রফিকুল ইসলাম (২০), খায়রুল ইসলাম (১৬), জাকারিয়া (১৬), ফজলে রাব্বি রুমি (১৬) ও সৌরভ বর্মন (১৬)। ১১ ফেব্রুয়ারি রবিবার বেলা ১১টার দিকে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। রবিবার দুপুরে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান স্থানীয় সাংবাদিকদের ওই তথ্য জানান।
তিনি জানান, শনিবার সকালে ময়মনসিংহ জিলা স্কুল কেন্দ্রে এসএসসির গণিত পরীক্ষা চলাকালে একজন অভিভাবক মোবাইল ফোনের মেসেজের মাধ্যমে প্রশ্নপত্রের উত্তর দিচ্ছিলেন। এ সময় পরীক্ষায় দায়িত্বরত কর্মকর্তারা ঘটনাস্থল থেকে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওইদিনই সদর উপজেলার দাপুনিয়া এলাকা থেকে আরো ৬ জন এবং বিদ্যাগঞ্জ এলাকা থেকে একজনকে আটক করা হয়। আটক ৮ জনের মধ্যে ৩ জন পরীক্ষার্থী ও ৫ জন অভিভাবক রয়েছেন।
ওসি আশিকুর রহমান জানান, মোবাইলে থাকা প্রশ্নের সঙ্গে পরীক্ষার প্রশ্ন হুবহু মিল থাকায় তাদের আটক করা হয়। রবিবার দুপুরে তাদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কোন্দল-ষড়যন্ত্রে লিপ্ত হলে বিলীন হয়ে যাবেন ॥ ময়মনসিংহে… পরবর্তী সংবাদ দুদকের শুভেচ্ছাদূত হলেন সাকিব

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads