ads

রবিবার , ২৮ জানুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মাতারবাড়ি বিদুৎকেন্দ্রের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

খবর টি পড়েছেন : ২৪৩
মাতারবাড়ি বিদুৎকেন্দ্রের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে ১২০০ মেগাওয়াট আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৮ জানুয়ারি রবিবার দুপুরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
ওইসময় প্রধানমন্ত্রী বলেন, কয়লাভিত্তিক এ বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হবে আল্ট্র্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তিতে। প্রকল্প এলাকায় সড়ক নির্মাণ, টাউনশিপ গড়ে তোলাসহ আনুষঙ্গিক কাজের প্রায় ১৮ শতাংশ ইতোমধ্যে শেষ হয়েছে। উচ্ছেদকৃত পরিবারদের পুনর্বাসন, ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। স্থানীয়দের চাকরিতে অগ্রাধিকার দিয়ে সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করা হচ্ছে।’
এ উপলক্ষে প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড প্রকল্প এলাকায় এক অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেন জাপানের রাষ্ট্রদূত হিরোয়াসু ইউজুমি, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, অধিগ্রহণকৃত জমির মালিক মাস্টার রুহুল আমিন, স্কুলছাত্রী তানজিলা।
এছাড়া আরও উপস্থিত ছিলেন আব্দুর রহমান বদি এমপি, সাইমুন সরওয়ার কমল এমপি, হাজী ইলিয়াছ এমপি, জাইকার প্রতিনিধি তাকাতোশি নিশিকাতা, কোল পাওয়ার জেনারেশন লিমিটেডের এমডি আবুল কাশেম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার নুরুল আলম নিজামী, জেলা আওয়ামী লীগ সভাপতি সিরাজুল মোস্তাফা, সাধারণ সম্পাদক মুজিবর রহমান, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কর্নেল (অব.) ফোরকান, জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক মাহিদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম, স্থানীয় চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ উল্লাহসহ প্রশাসনের ঊধ্বর্তন কর্মকর্তা ও প্রকল্প সংশ্লিষ্টরা।
মাতারবাড়িতে বিশাল এ কর্মযজ্ঞের মধ্য দিয়ে অবহেলিত উপকূলীয় অঞ্চলে উন্নয়নের মহোৎসব শুরু হয়েছে বলে স্থানীয়দের ধারণা। এতে করে তারা নতুন আশায় উজ্জীবিত। মাতারবাড়িতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) টার্মিনাল নির্মাণকাজও চলছে।
মাতারবাড়ি ইউনিয়নে এক হাজার ৪১৪ একর জমির ওপর বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৩৬ হাজার ২৯৯ কোটি ৮৮ লাখ টাকা। এর মধ্যে জাপান সরকারের কাছ থেকে ঋণ সহায়তা হিসেবে পাওয়া যাবে ২৮ হাজার ৯৩৯ কোটি ৩ লাখ টাকা। আর সরকার ৭ হাজার ৪৫ কোটি ৪২ লাখ টাকার জোগান দেবে। ২০২৩ সালের মধ্যে নির্মাণকাজ শেষ করে এই কেন্দ্রের বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বাণিজ্য মেলার সময় বাড়ল ৪ দিন পরবর্তী সংবাদ খালেদার নেতৃত্বে বিএনপি টিকে আছে, টিকে থাকবে :…

সর্বশেষ - চট্টগ্রাম

Shamol Bangla Ads