ads

শুক্রবার , ৮ ডিসেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে নীতি নৈতিকতাবিহীন মিথ্যাচারের রাজনীতি চলছে : মওদুদ

খবর টি পড়েছেন : ১৫২
দেশে নীতি নৈতিকতাবিহীন মিথ্যাচারের রাজনীতি চলছে : মওদুদ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ গতকাল সংবাদ সম্মেলনে দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্যের কঠোর সমালোচনা করে বলেছেন, প্রধানমন্ত্রী মত প্রকাশ করেছেন যে, নির্বাচনে সকলের অংশগ্রহণ আর প্রয়োজন নাই। আর সেইজন্য কোন সংলাপেও প্রয়োজন নাই। আসলে দেশে নীতি-নৈতিকতাবিহীন একটি মিথ্যাচারের রাজনীতি চলছে। তিনি ৮ ডিসেম্বর শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয় মানবাধিকার পরিষদ আয়োজিত এক গোলটেবিল আলোচনা সভায় ওই কথা বলেন। ‘আন্তর্জাতিক মানবাধিকার দিবস’ উপলক্ষে ওই সভা হয়।
সভায় প্রধান অতিথি মওদুদ আহমদ বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্য শুনে মনে হয়েছে বাংলাদেশে আবারও ৫ জানুয়ারির মত আরেকটি নির্বাচন করে তিনি ক্ষমতায় থাকতে চান। অর্থ্যাৎ বাংলাদেশের মানুষের ভোটের অধিকার আর দরকার নাই এবং ভোটকেন্দ্রে আসার প্রয়োজন নেই।
জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রর স্বীকৃতি দেওয়ার তীব্র নিন্দা জানিয়ে মওদুদ বলেন, এই বিষয়ে বাংলাদেশ সরকারকে একটি শক্ত অবস্থান গ্রহণ করতে হবে। অত্যান্ত পরিষ্কার ভাষায় বলতে হবে, যত বড় রাষ্ট্র হোক না কেনো, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়া আমরা মানি না, বাংলাদেশ মানবে না।
আয়োজক সংগঠনের চেয়ারম্যান প্রফেসর ড. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিএনপি নেত্রী শিরিন সুলতানা, অধ্যাপক আ স ম মোস্তফা কামাল প্রমুখ বক্তব্য রাখেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আগামী সপ্তাহে বিচারকদের চাকরির শৃঙ্খলাবিধির গেজেট প্রকাশ :… পরবর্তী সংবাদ বেগম রোকেয়াকে অনুসরণ করেই আমরা এগিয়ে যাচ্ছি :…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads