ads

বৃহস্পতিবার , ১৩ জুলাই ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ছাগল, ভেড়া ও মহিষ পালনেও ঋণ দেবে সরকার : প্রধানমন্ত্রী

খবর টি পড়েছেন : ২০৯
ছাগল, ভেড়া ও মহিষ পালনেও ঋণ দেবে সরকার : প্রধানমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার এখন থেকে ছাগল, ভেড়া এবং মহিষ লালন পালনকারীদেরকেও গবাদিপশু লালন পালনকারীদের ন্যায় ৫ শতাংশ হারে ব্যাংক ঋণ সুবিধা প্রদানের চিন্তা-ভাবনা করছে। তিনি ১৩ জুলাই বৃহস্পতিবার সকালে তার কার্যালয়ে অনুষ্ঠিত কটন ও জুট সিস্টেমে ভেড়ার পশম মিশিয়ে সুতা এবং সেই মিশ্রনে প্রস্তুতকৃত বস্ত্র সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে ওই কথা বলেন। খবর বাসসের
প্রধানমন্ত্রী বলেন, গাভী পালনে আমরা যদি ৫ শতাংশ সুদে ঋণ দিতে পারি তাহলে ভেড়া, ছাগল এবং মহিষ এগুলোতে দিতে পারবো না কেন? দিলে মানুষ আরও উৎসাহিত হবে। তিনি বলেন, তবে শুধু উৎপাদন করলেইতো হবে না। সেগুলি যদি সাথে সাথে বাজারজাতকরণের ব্যবস্থা না করে দেই তাহলে কিন্তু কোনোটাই টিকবে না। স্থায়ী হবে না।
শেখ হাসিনা বলেন, আমাদের কিন্তু গরু ও ছাগল কোরবানী দেওয়ারই রেওয়াজটা আছে। এখনও ভেড়া কোরবানীর ব্যাপারে কোনো আগ্রহ কারও নেই, দেয়ও না। এগুলো আস্তে আস্তে উৎসাহিত করা যায়। কর্মসংস্থান ব্যাংক এবং এসএমই ফাউন্ডেশন থেকে ছাগল, ভেড়া এবং মহিষ লালন পালনকারীদেরকে নিম্ন সুদে এই ঋণ সুবিধা প্রদানের জন্য তিনি অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলেও এ সময় উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
কর্মকর্তারা জানান, দেশে প্রতিপালিত ভেড়ার সংখ্যা প্রায় ৩৪ লাখ এবং যা থেকে প্রতিবছর ৩ হাজার ৪০০ মেট্রিক টন উল উৎপাদন হয়। কিন্তু কারিগরি জ্ঞানের অভাবে এগুলোর যথাযথ অর্থনৈতিক ব্যবহার হচ্ছে না।
উল্লেখ্য, ভেড়ার মাংসে ছাগলের চেয়ে চর্বির পরিমাণ কম থাকার কারণে হৃদরোগের ঝুঁকিও কম। এছাড়া ছাগলের চেয়ে কষ্টসহিঞ্চু পরিবেশে বেড়ে ওঠা ভেড়ার লোম ব্যবহার করা হয় বিভিন্ন পণ্য তৈরিতে। বিশ্বের বিভিন্ন দেশে ভেড়ার মাংসের চাহিদা বাড়লেও বাংলাদেশে এখনো তেমন জনপ্রিয় হয়নি। ভেড়ার চাষও তুলনামূলকভাবে কম। পণ্য তৈরির জন্য প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে এগুলো বাজারজাতকরণের নির্দেশ দেন। দেশীয় চাহিদা মেটানোর পাশাপাশি বিদেশেও পাঠানোর ওপর গুরুত্বারোপ করেন। ভেড়ার মত অন্যান্য গৃহপালিত পশুর মাংস ছাড়াও হাড় ও চামড়া থেকে বিভিন্ন পণ্য রফতানিরও আহ্বান জানান তিনি।
মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) ও কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই) যৌথভাবে ওই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ভেড়ার পশম, পাট ও সুতার মিশ্রনে কম্বল, শাল, পাপস, জায়নামাজসহ অন্যান্য গৃহস্থলী সামগ্রী তৈরি করে প্রধানমন্ত্রীর নিকট হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী সায়েদুল হক, প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, মন্ত্রণালয়ের সচিব মো. মাসুদুল হক এবং বিএলআরআই মহাপরিচালক তালুকদার নুরুন নাহার বক্তব্য দেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ১৬ হাজার মিলার কালো তালিকাভুক্ত : খাদ্যমন্ত্রী পরবর্তী সংবাদ ‘সহায়ক সরকারের রূপরেখা তত্ত্বাবধায়কের মতো হলে গ্রহণযোগ্য হবে…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads