ads

রবিবার , ২৬ মার্চ ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

খবর টি পড়েছেন : ১৩৬
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বাঙালি জাতির গৌরব উজ্জ্বল মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৬ মার্চ রবিবার সকাল ৬টার দিকে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে প্রথমে রাষ্ট্রপতি পুষ্পস্তবক অর্পণ করেন। এরপরই প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সকল শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানান। ফুল দেয়ার পর তাঁরা মহান স্বাধীনতাযুদ্ধের বীর শহীদদের স্মরণে দাঁড়িয়ে নীরবতা পালন করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রীপরিষদ সদস্য, সংসদ সদস্য এবং সেনা, নৌ ও বিমান, তিন বাহিনীর প্রধানসহ অনেকে।
পরে আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় প্রধান হিসেবে আওয়ামী লীগের নেতা-কর্মীদের নিয়ে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর থেকে স্মৃতিসৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন দলীয় সংগঠন, পেশা-শ্রেণীর অসংখ্য মানুষ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ চুয়াডাঙ্গায় ট্রাক-ভটভটির সংঘর্ষে নিহত ১১ পরবর্তী সংবাদ অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়ার শপথে শেরপুরে মহান স্বাধীনতা…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads