ads

রবিবার , ২৬ মার্চ ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গুগলে উদযাপিত হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা দিবস

খবর টি পড়েছেন : ২৩৭
গুগলে উদযাপিত হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা দিবস
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : পৃথিবীর সবচাইতে বড় সার্চ ইঞ্জিন গুগল পালন করছে বাংলাদেশের ৪৬তম স্বাধীনতা দিবস। বিশেষ দিবস গুলিতে গুগল তাদের রূপসজ্জায় বিশেষ আবহ ফুটিয়ে তোলে। গুগলের এবারের ডোডলে তারা দেখিয়েছে বাংলাদেশের পতাকা হাতে এক নারীর এগিয়ে যাওয়া।
গুগল তাদের ডোডল ওয়েবসাইটে লিখেছে, “আজ বাংলাদেশের ৪৬তম স্বাধীনতা দিবস। দেশটি তাদের ইতিহাসের বিশেষ দিনটি পালন করছে তাদের খাবাব-দাবার, সঙ্গীত, প্যারেড এবং ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে।” বাংলাদেশের জাতীয় পতাকা এবং জাতীয় পাখি দোয়েল এই দুটি থিম গুগলের প্রাথমিক বিবেচনায় থাকার পর তারা শেষপর্যন্ত জাতীয় পতাকার থিমটিকেই বেছে নেয়।
প্রসঙ্গত, পৃথিবীর ইতিহাসের বিশেষ ঘটনা ও অর্জনকে উদযাপিত করে থাকে গুগল। এর আগেও ডোডল গুগলের উদযাপনে গুরুত্ব পেয়েছে বাংলাদেশ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আজ মহান স্বাধীনতা দিবস পরবর্তী সংবাদ চুয়াডাঙ্গায় ট্রাক-ভটভটির সংঘর্ষে নিহত ১১

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads