স্টাফ রিপোর্টার ॥ ‘ভোক্তার আস্থাশীল ডিজিটাল বাংলাদেশ গড়ি’-এ শ্লোগানকে সামনে রেখে র্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক প্রচারণা মাইকিংয়ের মধ্য দিয়ে শেরপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। ১৫ মার্চ বুধবার সকালে শেরপুর কালেক্টরেট ভবন চত্বর থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম জিয়াউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আরিফুল ইসলাম, সহকারি পুলিশ সুপার (হেডকোয়ার্টার) দীপক চন্দ্র মজুমদার, পৌর প্যানেল মেয়র আতিউর রহমান মিতুল, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামছুন্নাহার কামাল, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা নাসরিন রহমান, ক্যাব সদস্য সচিব হাকিম বাবুল, জেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি মো. মুসা, ফল ব্যবসায়ী সমিতির সম্পাদক আব্দুল হালিম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. আরিফুল ইসলাম। ওইসময় ভোক্তা অধিকার ও দায়িত্ব, ভোক্তা অধিকার বিরোধী কার্য ও অপরাধ এবং দ- সম্বন্ধে আলোকপাত করা হয়।
এদিকে কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব শেরপুর জেলা শাখা এ উপলক্ষ্যে শহরে ভোক্তা অধিকার সচেতনতামুলক মাইকিং ও লিফলেট বিতরন করেছে।









