ads

সোমবার , ১১ জুলাই ২০১৬ | ২১ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে ইসলামিক ফাউন্ডেশনের প্রতিবাদ র‌্যালি ও সমাবেশ

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জুলাই ১১, ২০১৬ ৬:৫১ অপরাহ্ণ

sherpur  IFa -misil-picস্টাফ রিপোর্টার : শেরপুরে সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে প্রতিবাদ র‌্যালি ও সমাবেশ করেছে ইসলামিক ফাউন্ডেশন। ১১ জুলাই সোমবার দুপুরে কালেক্টরেট চত্ত্বরে র‌্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম। শতাধিক ইমাম, মুয়াজ্জিন ও ইসলামিক চিন্তাবিদ ওই র‌্যালিতে অংশ নেন। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে খরমপুর এলাকায় ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে মো. হাবেজ আহমেদের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে জেলার শীর্ষ আলেম-ওলামাগণ বক্তব্য রাখেন।

Shamol Bangla Ads

নালিতাবাড়ীতে সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ জুলাই সোমবার সকালে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা পরিষদ প্রঙ্গণে প্রতিবাদ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ মিছিলটি উপজেলা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা প্রঙ্গণে এসে শেষ হয়। মিছিল শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় নালিতাবাড়ীর পৌর মেয়র আবু বক্কর সিদ্দিকসহ ইসলামি ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ বক্তব্য রাখেন। এসময় বক্তরা সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে সকল মুসলমানদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Shamol Bangla Ads

ঝিনাইগাতীতে সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে ইমামদের মিছিল

সারাদেশে সন্ত্রাস ও জঙ্গীবাদের প্রতিবাদে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সদরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মসজিদের খতিব, ইমাম ও গণশিক্ষার শিক্ষকদের নেতৃত্বে সর্বস্তরের জনসাধারনের অংশ গ্রহনে এক র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। “সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে ১১ জুলাই সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় মার্কাস মসজিদে এসে শেষ হয়। এখানে ঈদ পূণর্মিলনী-২০১৬ ও সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আমিরুজ্জামান লেবু। এতে বক্তব্য রাখেন, ঝিনাইগাতী থানার উপ-পরিদর্শক সরোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মজিবর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মনিরুজ্জামান, মাওলানা কাদির জ্বিলানী, আব্দুস ছালাম, সিরাজ উদ্দিন, হাফেজ শাহজাহান প্রমুখ।

Need Ads