ads

সোমবার , ১১ জুলাই ২০১৬ | ৮ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

খুলনা বিভাগীয় কমিশনারের সাথে শেরপুর জেলা প্রশাসনের মতবিনিময়

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জুলাই ১১, ২০১৬ ৮:৫৭ অপরাহ্ণ

Sherpur Picস্টাফ রিপোর্টার : শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার কৃতি সন্তান খুলনার বিভাগীয় কমিশনার আব্দুস সামাদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ জুলাই সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধ্যায় ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আব্দুস সামাদ। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফরিদ আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম জিয়াউল ইসলাম, সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন, এএসপি (হেডকোয়ার্টার) মোঃ শাহনেওয়াজ প্রমুখ। ওইসময় জেলার ৫টি উপজেলার উপজেলা নির্বাহী অফিসারগণ, বিভিন্ন দপ্তরের প্রধানগণ, জেলা প্রশাসনের সহকারী কমিশনার, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। ওইসময় প্রধান অতিথি দেশের এই অবস্থায় দেশের স্বার্থে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি বিভিন্ন দপ্তরের সার্বিক খোঁজ খবর নেন। এর আগে কমিশনার জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছলে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads