ads

রবিবার , ১০ জুলাই ২০১৬ | ২৩ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হজ্বে যাচ্ছেন দশকাহনীয়া সম্পাদক আবু বকর

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জুলাই ১০, ২০১৬ ৯:০৯ অপরাহ্ণ

Abu Bakarস্টাফ রিপোর্টার : শেরপুর থেকে প্রকাশিত ‘সাপ্তাহিক দশকাহনীয়া’ পত্রিকার সম্পাদক-প্রকাশক, বিশিষ্ট কবি ও কলামিস্ট মুহাম্মদ আবু বকর (৬৮) চলতি বছর বেসরকারি মাহবুব হজ্ব এন্ড ট্রাভেলস এজেন্সির মাধ্যমে পবিত্র হজ্বব্রত পালনের জন্য মক্কায় যাচ্ছেন। এজন্য তিনি আগামী ১ আগস্ট ঢাকার উদ্দেশ্যে শেরপুর ত্যাগ করবেন। ৫ কিংবা ৬ আগস্ট রাজধানী ঢাকা থেকে সৌদি এয়ারলাইন্সে তার মক্কা যাত্রার সম্ভাব্য তারিখ রয়েছে।
এদিকে পবিত্র হজ্ব গমনের কারণে দশকাহনীয়া পরিবারের তরফ থেকে ভারপ্রাপ্ত সম্পাদক রফিকুল ইসলাম আধার সকলের কাছে দোয়া কামনা করেছেন।
উল্লেখ্য, শেরপুর সদর উপজেলার মির্জাপুর এলাকার প্রয়াত ইউনুস আলী ও প্রয়াত হাওয়াতুন্নেছার ৪ ছেলে-মেয়ের মধ্যে তৃতীয় সন্তান আবু বকর। তার বড় ভাই প্রয়াত মুহসীন আলী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমীর প্রধান শিক্ষক ছিলেন। অপর বড়ভাই হাবিবুর রহমান নালিতাবাড়ী তারাগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও গীতিকার ছিলেন। তিনি মোস্তাক হাবিব নামেই সমধিক পরিচিত ছিলেন। এছাড়া একমাত্র কনিষ্ঠ বোন শামছুন্নাহার গৃহিণী।
তিনি দীর্ঘ প্রায় ৪০/৪২ বছর যাবত শহরের সজবরখিলা মহল্লায় স্বপরিবারে বসবাস করে আসছেন। তার স্ত্রী মোছাঃ জায়েদা খাতুন শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র সহকারি শিক্ষক। তার জ্যেষ্ঠ সন্তান জিয়াউল হক মুক্তা ঢাকায় জাতিসংঘের একটি উন্নয়ন সংস্থায় কর্মরত। মেজো ছেলে কামরুজ্জামান মানিক ঠিকাদারী ব্যবসায়ী, তৃতীয় সন্তান জেসমিন জাহান মিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও হাসপাতালের গাইনী বিভাগের চিকিৎসক। আর কনিষ্ঠ সন্তান মনিরুজ্জামান হীরা বেসরকারি উন্নয়ন সংস্থায় কর্মরত।
মুহাম্মদ আবু বকরের প্রতিষ্ঠিত ইউনুস প্রেস কালের পরিক্রমায় এখন বন্ধ হয়ে গেলেও এর পরিচিতি ও সুনাম রয়েছে অনেক। প্রায় দুই যুগ পূর্বে ওই প্রেস থেকেই যাত্রা শুরু হয় ‘সাপ্তাহিক দশকাহনীয়া’র। তিনি প্রায় দেড় বছর যা্বত শারীরিকভাবে অসুস্থ হয়ে অনেকটাই অবসর জীবন-যাপন করছেন।

Need Ads