স্টাফ রিপোর্টার : ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের প্রচার ও সচেতনতা বাড়াতে শেরপুরে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুন রবিবার বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহায়তায় জেলা প্রশাসন ওই সেমিনারের আয়োজন করে। সেমিনারে ভোক্তা অধিকার সংরক্ষন আইন-২০০৯ এর অধীন অভিযোগ দায়ের এবং অপরাধ দন্ডের বিধান সম্পর্কিত মুল প্রবন্ধ উপস্থাপন করে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. আরিফুল ইসলাম। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফরিদ আহমদের সভাপতিত্বে অন্যান্যের মাঝে ক্যাব সদস্য সচিব হাকিম বাবুল, জেলা ওষুধ ব্যবসায়ী সমিতির সভাপতি মুছা মিয়া, সাংবাদিক সঞ্জীব চন্দ বিল্টু প্রমুখ বক্তব্য রাখেন। সেমিনারে সরকারি বিভিন্ন বিভাগের কর্মকর্তা, কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ, ভোক্তা অধিকার সংগঠনের প্রতিনিধি ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।




