ads

শনিবার , ২৫ জুন ২০১৬ | ৮ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে আ’লীগ নেতা রেন্টুর মুত্যুতে মিলাদ ও ইফতার মাহফিল

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জুন ২৫, ২০১৬ ২:৪৪ অপরাহ্ণ
শ্রীবরদীতে আ’লীগ নেতা রেন্টুর মুত্যুতে মিলাদ ও ইফতার মাহফিল

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক নুরইজামান রেন্টু দীর্ঘদিন অসুস্থ্য থাকার পর ২১ জুন বুধবার ভোরে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না……রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি ১ ছেলে, ৫ মেয়ে, স্ত্রী ও ভাই বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন আর গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শেরপুর-৩ আসনের এমপি একেএম ফজলুল হক চান গভীর শোক প্রকাশ করেছেন।
এ উপলক্ষে ২৫ জুন শুক্রবার মরহুমের পরিবারের উদ্যোগে তার নিজবাড়িতে দোয়া, মিলাদ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অংশ গ্রহণ করেন, জেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক ও মোহনা টিভির জেলা দর্শক ফোরামের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল ছালেহ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুদুল্লাহ আল মামুন দুলাল, উপজেলা আওয়ামী লীগের সাবেক তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী লাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম দুলাল, সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, বীরমুক্তিযোদ্ধা হামিদুর রহমান, ্উপজেলা ছাত্রলীগের সভাপতি মেরাজ উদ্দিন চৌধুরি, সাবেক ছাত্রলীগের সভাপতি জুয়েল আকন্দ প্রমূখ।

Need Ads